৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:১৭
শিরোনামঃ
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ।

বরিশালে ওলামা দলের বিভাগীয় কর্মী সভা সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, নভেম্বর ২, ২০২৪,
  • 239 সংবাদটি পঠিক হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের বরিশাল বিভাগীয় কর্মী সভা সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১ টায় বরিশাল নগরীর সদর রোডস্থ বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল মহানগর ওলামাদলের সদস্য সচিব হাফেজ মোঃ মাহাজাবিল আল নাঈম খান এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক আহবায়ক প্রিন্সিপাল মাওলানা শাহ মোঃ নেছারুল হক।সভায় প্রধান বক্তা ছিলেন, জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা এবিএম রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন, জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা রফিকুল ইসলাম আসলামী,জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা শাহাদাত হোসেন সবুজ।সভায় সভাপতিত্ব করেন,বরিশাল মহানগর ওলামা দলের আহবায়ক মাওলানা আঃ রহমান তালুকদার।
সভায় বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশের আলেম ওলামাদের মসজিদ, মাদ্রাসা থেকে চাকুরীচ্যুত করে নানা ভাবে অত্যাচার নির্যাতন করে আমাদের বাকরুদ্ধ করেছিল।পরবর্তীতে ছাত্র আন্দোলনের মুখে স্বৈরাচারী সরকারের পতন হলে আমরা আমাদের গনতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি।আজকে আমরা কথা বলতে পারছি।স্বাধীন ভাবে মত প্রকাশের সুযোগ পাচ্ছি।সুতরাং আমাদের সংগঠনকে আরো বেগবান করে গড়ে তুলতে হলে সবাইকে একযোগে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে।

সভায় আরো উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর কাজী সমিতির সভাপতি মাওলানা আঃ রব,যুগ্ম সাধারণ সম্পাদক নকীব আনিছুর রহমান সহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলার ওলামা দলের নেতৃবৃন্দ।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo