১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:২৫
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরিশালে এক মাসে ৪১৩টি অপরাধ সংঘটিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, নভেম্বর ১২, ২০২৩,
  • 405 সংবাদটি পঠিক হয়েছে

এম.আর শুভ
গত অক্টোবর মাসে বরিশাল জেলা ও মহানগর এলাকায় ৪১৩টি অপরাধ সংঘটিত হয়েছে। এরমধ্যে দুইটি হত্যাকাণ্ড ও ডাকাতির পাশাপাশি মাদকদ্রব্য আইনে ৯৬টি মামলা দায়ের করা হয়েছে।

গতকাল জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য উপস্থাপন করা হয়েছে। সভা সুত্রে জানা গেছে, গেলো অক্টোবর মাসে বরিশাল মেট্রোপলিটন এলাকায় ১৫৬টি অপরাধ সংঘটিত হয়েছে।

এরমধ্যে সিঁধেল চুরি দুইটি, চুরি ছয়টি, নারী নির্যাতন ১০টি, বিশেষ ক্ষমতা আইনে একটি, মাদকদ্রব্য ৭১টি, দ্রুত বিচারে একটি, শিশু নির্যাতনে ছয়টি, অন্যান্য ৫৯টিসহ মোট ১৫৬টি অপরাধ সংঘটিত হয়েছে। গত সেপ্টেম্বরে এই সংখ্যা ছিল ১৭০টি। অপরদিকে বরিশাল জেলায় ২৫৭টি অপরাধ সংঘটিত হয়েছে।

এর মধ্যে ডাকাতি দুইটি, খুন দুইটি, সিঁধেল চুরি দুইটি, চুরি নয়টি, নারী নির্যাতন ১৪টি, অস্ত্র আইনে একটি, মাদকদ্রব্যে ২৫টি, পুলিশ আক্রান্ত একটি, ধর্ষণে ১০টি ও অন্যান্য ১৯১টিসহ মোট ২৫৭টি অপরাধ সংঘটিত হয় । গত সেপ্টেম্বরে এই সংখ্যা ছিল ১৫৯টি।

সভার সভাপতি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের বলেন, খুব শীঘ্রই দ্বাদশ সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে। তফশিল ঘোষণার সাথে সাথে সংবিধান অনুযায়ী সকল সরকারি কর্মচারী নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কাজ করতে বাধ্য থাকবেন। নির্বাচনকালীন এই দায়িত্ব যথাযথ ও সঠিকভাবে পালন করতে হবে।

তিনি আরও বলেন, অতি সম্প্রতি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিকতায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। একইসাথে মা ইলিশ রক্ষায়ও অনেক সফলতা পাওয়া গেছে। তিনি নগরসহ উপজেলাতে কোথাও যেন খোলা পেট্রোল বিক্রি না হয় এবং সড়কের পাশে যেন গাছের গুড়ি পড়ে না থাকে সে ব্যাপারে ইউএনওদের নির্দেশনা দেন। একইসাথে অপরাধ নির্মূলে সকলকে যথাযথ দায়িত্ব পালনের আহবান জানান।

সভায় পুলিশ, র‌্যাব, কোস্টগার্ড, নৌ-পুলিশ, আনসার বিভাগের প্রধান, ইউএনও, বীর মুক্তিযোদ্ধাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo