৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৫৫
শিরোনামঃ
নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী। আমতলীতে জমিজমা বিরোধের জেরে কাতার ফেরত প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগ

বরিশালে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, অক্টোবর ২৩, ২০২৪,
  • 214 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)স্বাস্থ্য অধিদপ্তর,স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের আওতায় বরিশালে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৩ অক্টোবর) বিকাল ৪ টার দিকে বরিশাল সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বরিশালের সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান বলেন, বৈশ্বিকভাবে সাধারণত নারীরা যে সকল ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন তার মধ্যে জরায়ুমুখ ক্যান্সার (সার্ভিক্যাল ক্যান্সার) চতুর্থ সর্বোচ্চ। বাংলাদেশী নারীদের ক্ষেত্রে এটি দ্বিতীয় সর্বোচ্চ। ২০২০ সালের তথ্য-উপাত্ত অনুযায়ী প্রতিবছর বিশ্বে ছয় লক্ষাধিক নারী জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হন, যার মধ্যে প্রায় তিন লক্ষ মৃত্যুবরণ করেন। এর প্রায় ৯০% মৃত্যুই বাংলাদেশের মত উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশগুলোতে ঘটে থাকে।বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্তের হার বেড়েই চলেছে। জরায়ুমুখ ক্যান্সারের চিকিৎসাও অত্যন্ত ব্যয়বহুল। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে এই ক্যান্সারে সবচেয়ে বেশি নারী প্রাণ হারান। বাংলাদেশে প্রতি এক লক্ষ নারীদের মধ্যে ১১ জন জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হন এবং প্রতি বছর প্রায় ৪,৯৭১ জন নারী মৃত্যুবরণ করেন।এ কারনে নারীদের জরুরী ভিত্তিতে সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত এইচপিভি টিকা দেয়া আবশ্যক।

এ সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন,ডেপুটি সিভিল সার্জন ডাঃ সব্যসাচী দাস,সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সৈয়দ জলিল, মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস ডাঃ মোহাইমিনুল ইসলাম, জেলা ইপিআই সুপারেনটেনডেন্ট এবিএম এনায়েত হোসেন সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo