১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:১৭
শিরোনামঃ

বরিশালে ঈদ উদযাপন করলেন চন্দনাইশ দরবার শরীফের অনুসারীরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, এপ্রিল ২১, ২০২৩,
  • 407 সংবাদটি পঠিক হয়েছে

ডেস্ক : সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরিশালে ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন চট্টগ্রামের চন্দনাইশ এলাহবাদ জাহাগীরিয়া শাহছুফি দরবার শরীফের অনুসারীরা।

শুক্রবার সকাল ৯টায় নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাঁজকাঠি হাজী বাড়ি শাহছুফি মমতাজিয়া জাহাগীরিয়া জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মাওলানা মো. গোলাম রাব্বানী আখি।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চট্টগ্রামের চন্দনাইশ এলাহবাদ জাহাগীরিয়া শাহছুফি দরবার শরীফের অনুসারীরা পৃথিবীর কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে, তার সাথে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করেন।

নগরীর সাতটি এবং বিভাগের ৭৩টি মসজিদে এই ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। দেশ ও মানুষের কল্যাণে দোয়া করেন তারা। ঈদ জামাত শেষে তারা একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

জেলার বাবুগঞ্জের খানপুরা, কেদারপুর, মাধবপাশা, মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ উপজেলায় এবং সদর উপজেলার চন্দ্রমোহন, পতাং, লাহারহাট গ্রামের জাহাগীরি সুফী দরবারের প্রায় ৫ হাজার অনুসারী রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo