৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৩৪
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরিশালে ঈদের জামাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, জুন ১৮, ২০২৪,
  • 270 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: মুসলিম উম্মাহর শান্তি, দেশ ও জাতির অগ্রগতি কামনায় দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণি-পেশার হাজারও মানুষের অংশগ্রহণে সোমবার (১৭ জুন) সকাল ৮টায় অনুষ্ঠিত এ জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় কসাই জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কাজী আব্দুল মান্নান, যেখানে নামাজ আদায় করেন বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. শওকত আলী, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেনসহ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সংগঠনের নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও জামাতে অংশ নেন।

নামাজ আদায় করে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম বলেন, ইসলাম আমাদের এ শিক্ষা দেয় যারা সমাজে পিছিয়ে পড়া বা অভাবী মানুষ রয়েছেন, তারা যেন ঈদের খুশিতে শামিল হতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

পশু কোরবানির পর বরিশাল নগর পরিষ্কার-পরিছন্ন রাখতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।

এদিকে নগরের আমতলার মোড়স্থ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। এছাড়া নগরের ইউছুমদ্দিন জামে মসজিদের উদ্যোগে নুরিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। যেখানে মোনাজাতে দেশবাসীর জন্য শান্তি, সমৃদ্ধি, কল্যাণ কামনা করার পাশাপাশি বন্যা-খড়াসহ দুর্যোগ থেকে রক্ষার জন্য সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করা হয়। সেই সঙ্গে ফিলিস্তিনের মুসলমানসহ গোটা মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo