১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৪৭

বরিশালে আবাসিক হোটেলে অভিযান, আটক ১৪

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, জানুয়ারি ২১, ২০২৪,
  • 380 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

বরিশাল নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

রোববার (২১ জানুয়ারি) দুপুরের দিকে নগরের বিভিন্ন আবাসিক হোটেলে এ অভিযান পরিচালিত হয়।

আটকদের মধ্যে আটজন নারী, ছয়জন পুরুষ রয়েছেন বলে জানিয়েছেন অভিযানের নেতৃত্ব দেওয়া কোতয়ালী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান।

তিনি জানান, শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অপরাধে ওই ১৪ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত‍া (ওসি) এটিএম আরিচুল হক জানান, নগরীতে বেশকিছু হোটেলে অনৈতিক কার্যকলাপ চলছে ‍এমন ভিত্তিতে পৃথক পৃথক অভিযানে আটজন নারী ও ছয় জন পুরুষকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo