৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৪৮
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরিশালে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, জুন ২৩, ২০২৪,
  • 306 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক: বরিশালে নানা আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে।

রোববার (২৩ জুন) সকাল ৬টায় দিবসটি উপলক্ষ্যে নগরের সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়।

পরে সকাল ৯টা থেকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, মহানগর আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সোহেল চত্বরস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ, মহানগর আওয়ামী লীগের সভাপতি কে এম জাহাঙ্গির, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।

এছাড়া বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এদিন দুপুর ১২টায় কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর থেকে সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত ও তার সহধর্মিনী লুনা আব্দুল্লাহর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এর আগে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৪টায় নগর ও জেলা আওয়ামী লীগের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় নগরীতে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo