৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:২০
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

বরিশালে অস্ত্র রাখার দায়ে একজনের ১০ বছরের কারাদণ্ড

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, এপ্রিল ১৭, ২০২৩,
  • 474 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ  রিপোর্টার : বরিশালে নিজ হেফাজতে অস্ত্র রাখার দায়ে নয়ন হাওলাদার নামের এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৬ এপ্রিল) বরিশাল বিশেষ জজ আদালতের বিচারক মেহেদী আল মাসুদ এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত ওই আসামিকে ২০১৬ সালের ৩০ আগস্ট বরিশালের বাকেরগঞ্জ উপজেলা থেকে দেশীয় তৈরি পাইপগানসহ আটক করেছিল পুলিশ। আসামি নয়ন হাওলাদার বাকেরগঞ্জ উপজেলার উত্তর কাটাদিয়া এলাকার আব্দুল লতিফ হাওলাদারের ছেলে।

রায় ঘোষণার সময় নয়ন আদালতে উপস্থিত ছিল জানিয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নাসির আহম্মেদ খান জানান, সাজা পরোয়ানায় তাকে জেলে পাঠানো হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী হারুন অর রশিদ মামলার বরাতে জানান, বাকেরগঞ্জ থানার উত্তর কাটাদিয়া এলাকার ডা. সিদাম কুমার রায়ের বাগান অতিক্রমকালে একদল ডাকাত গুলি বর্ষণ করে। পুলিশ আত্মরক্ষার্থে ছয় রাউন্ড গুলি ছোড়ে। তখন ডাকাত দল পিছু হটে। এ সময় ধাওয়া করে এক রাউন্ড তাজা কার্তুজ ভর্তি দেশীয় তৈরি পাইপগানসহ নয়নকে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে রামদা, ছোড়া ও কাতুর্জের খোসাও উদ্ধার করা হয়।

এ ঘটনায় বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত রহমান হাসান বাদী হয়ে মামলা করেন। একই থানার এসআই সিরাজুল ইসলাম ২০১৬ সালের একমাত্র নয়নকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। বিচারক আজ আট জনের সাক্ষ্য নিয়ে এ রায় দেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo