৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:২৩
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

বরিশালে অবৈধ ইটভাটা মালিকের কারাদণ্ড, জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৪,
  • 400 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় অবৈধভাবে ইটভাটা চালানোয় এক মালিককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই দিন আরও দুজনকে আট লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) অভিযান পরিচালনা করে এসব রায় দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম সুলতানা সালেহা সুমী।

১০ দিনের কারাদণ্ডপ্রাপ্ত মো. আলাউদ্দিন উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের মেসার্স আরবিসি ব্রিকসের মালিক। এছাড়া উপজেলার পশ্চিম ভংগা গ্রামের মেসার্স আলম ব্রিকস-১ এর মালিক মো. বাকুল্লা হাওলাদারকে চার লাখ এবং মেসার্স আলম ব্রিকস-২ এর মালিক মো. রুবেল হোসেনকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক এ এইচ এম রাশেদ বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় গুড়িয়ে দেওয়া হয়েছে তিনটি ইটভাটার কিলন, চিমনি। ধ্বংস করা হয়েছে বিপুল পরিমান কাঁচা ইট।

দণ্ডিত আসামিকে উপজেলার কাজিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়ে উপ-পরিচালক আরও বলেন, অভিযানে বরিশাল জেলা পুলিশ, ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও হিজলা উপজেলার ফায়ার সার্ভিস সহযোগিতা করেছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo