১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:৩৭
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরিশালে অতীতের নির্বাচনের চেয়ে ভাল নির্বাচন উপহার দেয়া হবে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, মার্চ ৩০, ২০২৪,
  • 354 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগের সকল ভুলভ্রান্তি শুধরে কীভাবে ভালো একটা উপজেলা নির্বাচন উপহার দেয়া যায় সে বিষয় নিয়ে বরিশালে সভা করেছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান। তিনি বলেন, উপস্থিত সকলে আশ্বস্ত করেছেন অতীতের নির্বাচনের চেয়ে সুন্দর নির্বাচন উপহার দেয়ার। এ জন্য সকলের সহযোগিতা চাই।

বরিশাল নগরীর বান্দরোডস্থ শিল্পকলা অ্যাকাডেমির সভা কক্ষে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মনিটরিং টিমের তৎপরতা লক্ষ্যে অনুষ্ঠিত সভায় এ কথা বলেন নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনার দাবি করেন পূর্বের নির্বাচনের চেয়ে আরো ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভোটারের উপস্থিতির বিষয়ে তিনি বলেন, পূর্বের চেয়ে অনেক বেশী ভোটার উপস্থিতি হবে। এ সময় বিগত দিনের কিছু উদাহরণ তুলে ধরেন তিনি। নির্বাচন ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেয়াড় আহ্বান জানান। এ জন্য সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা দেয়াড় আশ্বাস দেন তিনি।

উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার শওকত আলী ও পুলিশ কমিশনার জাহিদুল কবিরসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নির্বাচন কর্মকর্তারা। প্রথম ধাপে ৮ মে বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo