৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:১৬
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরিশালের সর্বপ্রথম দৃষ্টিনন্দন ইসলামিক ফোয়ারা কেড়েছে নজর

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, জুন ৭, ২০২৩,
  • 377 সংবাদটি পঠিক হয়েছে

ডেস্ক : বরিশাল বিভাগের মধ্যে এই প্রথম বরিশাল নগরীতে স্থাপন করা হয়েছে একটি দৃষ্টিনন্দন ইসলামিক ফোয়ারা। নগরীর ৫নং ওয়ার্ডের প্রধান সড়কের ২নং গলির মুখে এই ফোয়ারাটি নির্মিত হয়েছে। নান্দনিক এই ফোয়ারাটি দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীরা। একসময়ের অবহেলিত ওয়ার্ড হিসেবে পরিচিত পলাশপুরে এমন একটি দৃষ্টিনন্দন স্থাপনা তৈরিতে খুশি ওয়ার্ডবাসীরা।

ফারুক হোসেন নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, আমাদের এই পলাশপুরে এমন একটি দৃষ্টিনন্দন স্থাপনা হবে কোনদিন ভাবিনি, এটি হয়েছে শুধুমাত্র আমাদের কাউন্সিলর কেফায়েত হোসেন রনির জন্য। আর এমন একটি স্থাপনা তৈরির জন্য কাউন্সিলর রনির কাছে আমরা কৃতজ্ঞ।

আতিকুর রহমান নামে ওই ওয়ার্ডের আরেক বাসিন্দা বলেন, এমন একটি দৃষ্টিনন্দন ইসলামিক ফোয়ারা আমি এর আগে কোনদিন দেখিনি। এটি আমাদের ওয়ার্ডেই তৈরি করা হলো এর জন্য আমরা গর্বিত।

আবিদ হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, আমি ১৬নং ওয়ার্ডের বাসিন্দা। এক বন্ধুর মাধ্যমে এই ফোয়ারাটির কথা শুনে দেখতে এলাম, খুবই সুন্দরভাবে এটি তৈরি করা হয়েছে, যা দেখে অনেক ভালো লেগেছে।

বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক নির্মিত ইসলামিক এই ফোয়ারাটি চালু করা হয় চলিত মাসেই। ওয়ার্ডটির বর্তমান কাউন্সিলর কেফায়েত হোসেন রনির ঐকান্তিক প্রচেষ্টায় দৃষ্টিনন্দন এই স্থাপনাটি বাস্তবায়ন হয়েছে।

অবহেলিত এই ওয়ার্ডটিতে আধুনিকতার ছোয়া দিতে এই ফোয়ারাটি তৈরির উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে কাউন্সিলর কেফায়েত হোসেন রনি বলেন, বরিশাল সিটি কর্পোরেশনের অন্যান্য ওয়ার্ডের থেকে আমাদের এই ওয়ার্ডটি অবহেলিত ছিলো। সেই অবহেলিত ওয়ার্ডটিকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ভাইয়ের মাধ্যমে রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা সহ অনেক কাজ সম্পন্ন হয়েছে। আসলে আমাদের এই ওয়ার্ডটিকে কলোনি বা অন্যভাবে চিন্তা করে অনেকে সেখান থেকে বেড়িয়ে এসে সুন্দর ও আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই ছিলো আমার মূল উদ্দেশ্য তাই এই দৃষ্টিনন্দন স্থাপনাটি তৈরি করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo