৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:০৫
শিরোনামঃ
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ।

বরিশালের দুই আসনে একাই লড়বেন জাপার তাপস

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, নভেম্বর ২৮, ২০২৩,
  • 433 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল বিভাগের ২১টি আসনেই প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। এদের মধ্যে বরিশাল জেলার পাশাপাশি দুটি আসন থেকে নির্বাচন করার কথা জানিয়েছেন জাতীয় পার্টির উপদেষ্টা পরিষদের সদস্য প্রকৌশলী ইকবাল হোসেন তাপস।

সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, ইকবাল হোসেন তাপস বরিশাল-২ আসনে (উজিরপুর-বানারীপাড়া) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া তিনি বরিশাল-৫ (সদর) আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন।

প্রকৌশলী ইকবাল হোসেন তাপস নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বরিশাল-২ আসন থেকে অন্য একজনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে দলীয় সিদ্ধান্তে এ দুই আসন থেকেই আমি একা নির্বাচনে অংশগ্রহণ করার চিন্তা-ভাবনা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছি।

প্রসঙ্গত, গত জুনের বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদেও প্রার্থী হয়েছিলেন ইকবাল হোসেন তাপস।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসন থেকেও তাকে মনোনয়ন দেওয়া হয়। সেই সঙ্গে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে রঞ্জিত কুমার বাড়ৈর নাম ঘোষণা করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo