৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:২৪
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরগুনায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে দুর্বৃত্তদের আগুন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, নভেম্বর ২, ২০২৩,
  • 368 সংবাদটি পঠিক হয়েছে

বরগুনায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে বরগুনা-বাকেরগঞ্জ সড়কের সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের সোনার বাংলা এলাকায় এই ঘটনা ঘটে।

ট্রাকটির চালক মো. মনির মিয়া বলেন, চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে তিনি বরগুনা শহরে আসছিলেন। বেলা ১১টার দিকে বরগুনার সোনার বাংলা এলাকায় পৌঁছান। এ সময় ১০-১২ জনের একদল দুর্বৃত্ত ট্রাকের গতিরোধ করে তাঁকে ট্রাক থেকে নামিয়ে মারধর করে। এ সময় ওই দুর্বৃত্তরা ইট দিয়ে সামনের গ্লাস ভেঙে ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। এ ছাড়া মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, ‘দুপুরে ওই ট্রাকটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নেভায়। ধারণা করছি, বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের নাশকতা কার্যক্রমের অংশ এটা। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছি।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo