৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৩৯
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরগুনায় বাস শ্রমিক নেতাকে হত্যা চেষ্টার অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫,
  • 435 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বরগুনায় পূর্ব শত্রুতার জের ধরে বাস শ্রমিক নেতার উপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টায় বরগুনা পৌরসভা ৩ নং ওয়ার্ড কড়ইতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত ওই বাস শ্রমিকের নাম আব্বাস গাজী। সে ওই গ্রামের বাসিন্দা মৃতঃ মোতাহার গাজীর ছেলে ও বরগুনা বাস শ্রমিক ইউনিয়নের যুগ্ন-সম্পাদক। বর্তমানে সে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত সূত্রে জানা যায়, বাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আব্বাস গাজীর সাথে ট্রাক শ্রমিকদের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছিল। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন বুধবার রাতে রুবেলের নেতৃত্বে ২০-৩০ জন দুর্বৃত্ত তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় সে গুরুতর জখম হয়। ডাক চিৎকার শুনে স্বজনরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক বরগুনা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে ভুক্তভোগী আব্বাস গাজী প্রদান উপদেষ্টা ও সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo