স্টাফ রিপোর্টার।। বরগুনার কেওরাবুনিয়া ইউনিয়নে জমি দখলের পাঁয়তারাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে নুরুল ইসলাম ও তার পোষা সন্ত্রাসী বাহিনী। এ ঘটনায় মামলা দায়ের করা হলে ১নং আসামি শাহিনকে আটক করেছে বরগুনা থানা পুলিশ। বুধবার (১৩ আগস্ট) রাত সোয়া ৮ টায় লতা বাড়িয়া গ্রামের মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই গ্রামের বাসিন্দা আব্দুল বারেক মৃধা ও তার স্ত্রী মমতাজ বেগম। আহতদের মধ্যে বারেক শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম তার ভাড়াটিয়া সন্ত্রাসী শাহিন ও সাকিবকে নিয়ে দীর্ঘদিন ধরে আব্দুল বারেক মৃধার বসত বাড়ী দখলের পাঁয়তারা করে আসছে। তারই সূত্র ধরে ঘটনার দিন বুধবার রাতে স্থানীয় সন্ত্রাসী সুখীর ছেলে শাহিন ও সাকিব মমতাজের শরীরে গুলিবাজ দিয়ে পাথর ছুড়ে। এতে সে আঘাত পেলে সুখীর আছে জিজ্ঞাসাবাদ করে সেখান থেকে ঘরে চলে যায়। তার কিছুক্ষণ পর নুরুল ইসলামের নেতৃত্বে সুখী, শাহীন, সাকিব, সানজিদা ও সিয়াম সহ অজ্ঞাত আরো ৪-৫ জন বারেককে হত্যার উদ্দেশ্য ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে মমতাজ ঘটনাস্থলে গেলে তাকেও বেধড়ক মারধর করে। পরে স্বজনরা আহতদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বরগুনা হাসপাতালে ভর্তি করে। সেখানে বারেকের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসকরা। তার অবস্থা আশঙ্কাজনক, তাকে যেকোনো সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা। ভুক্তভোগী পরিবার প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।