৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:১৪
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরগুনায় অস্ত্র ও গুলিসহ আন্তঃ ডাকাত দলের সদস্য গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, অক্টোবর ১০, ২০২৩,
  • 374 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্কঃ বরগুনায় ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ আন্তঃডাকাত দলের এক সদস্যকে আটক করেছে সদর থানা ও বরগুনা ডিবি পুলিশ। সোমবার (৯ অক্টোবর) রাত ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ছদ্মবেশে গিয়ে পুলিশ ডাকাত সিদ্দিককে আটক করে।

তাকে জেলা পুলিশ বরগুনার বেতাগী উপজেলার শরিষামুড়ি ইউনিয়নের এইচ এম রানা ওরফে সিদ্দিককে ধরে ফেলেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুর রহমান ও ডিবি পুলিশের অফিসার ইনচার্জ বশির আলম।

পুলিশ আরো জানান, এ আটক হওয়া ডাকাত সিদ্দিক বিভাগীয় আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বরিশাল বিভাগের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও তারা জানান।

থানা সূত্রে জানা গেছে, পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নিয়ে সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়নের গলাচিপা বাজারের দক্ষিণ মাথায় সড়কের ওপর থেকে ডাকাতি প্রস্তুতিকালে এসএস স্টিলের একটি শটগান ও নয় রাউন্ড গুলিসহ তাকে আটক করে। আটক করার সময় সিদ্দিকের হাতে থাকা চাকু দিয়ে ডিবি সদস্য প্রিন্স শিমলাইকে আঘাত করার চেষ্টাও করেন।

ডাকাত সিদ্দিকের সাথে আরো দু’জন মঠবাড়িয়া ও শরিষামুড়ির ডাকাত দলের সদস্য এ ডাকাতিতে অংশগ্রহণের কথা ছিল বলেও থানা পুলিশকে জানিয়েছে ডাকাত সিদ্দিক।

বরগুনা সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, আটক ডাকাত সিদ্দিকের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি প্রস্তুতির মামলা করা হচ্ছে। বর্তমানে বরগুনা থানা পুলিশ সিদ্দিককে জিজ্ঞেসাবাদের জন্য থানা হেফাজতে আনা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo