১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:২৩
শিরোনামঃ
নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা

বরগুনায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, জানুয়ারি ২২, ২০২৪,
  • 403 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক

বরগুনায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি। সংগঠনটির সাধারণ সম্পাদক মো. ছগীরের ওপর হামলা প্রতিবাদে সোমবার সকালে জেলা পৌর বাস টার্মিনালে থেকে সব রুটে কোনো বাস ছেড়ে যায়নি।

রোববার রাত সাড়ে ১০টার দিকে ছগীরের ওপর হামলার সময় সংগঠনটির অফিসও ভাঙচুর করা হয়।

এ বিষয়ে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কিসলু বলেন, একটি ফেস্টুন সাঁটানোকে কেন্দ্র করে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম হাসান শিপন লোকজন নিয়ে ছগীরের ওপর হামলা চালায়।

তিনি আরও বলেন, “এটি ন্যাক্কারজনক ঘটনা। এ রকম পরিস্থিতির সম্মুখীন আমরা আর কখনও হইনি। আমাদের অফিস ভাঙচুর করা হয়েছে। স্ত্রী সন্তানের সামনে সংগঠনের সাধারণ সম্পাদককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। তিনি মাথায় আঘাত পেয়েছেন।

তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় অফিস থেকে নগদ অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

হামলা ও ভাঙচুরের কারণে সোমবার সকাল থেকে জেলার সব সড়কে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে‌ বলেও জানান তিনি।

তবে এ ঘটনায় জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম হাসান শিপনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

এদিকে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাবুদ্দি সাবু সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে একটি পোস্টের মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন।

সেই পোস্টে তিনি লিখেছেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করে বিচার দাবি করছি।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo