১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:০১
শিরোনামঃ

প্রধানমন্ত্রীর উদ্বোধনের ১ বছর অতিবাহিত হলেও গৃহহীনরা ঘর পায়নি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, মার্চ ৩১, ২০২৪,
  • 433 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালের হিজলা উপজেলায় গৃহহীন ও ভুমিহীন পরিবারের পূর্নবাসনের লক্ষে সারাদেশের ন্যায় হিজলায় ৪ টি দফায় মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদান করেন। গত বছরের ২২ শে মার্চ ৪র্থ দফায় হিজলায় মোট ৮০ টি ঘর ২ শতাংশ জমির উপর ২ কক্ষ বিশিষ্ট পাকা ঘরের ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনের ১ বছরের বেশি সময় অতিবাহিত হয়েছে।এখন পর্যন্ত গৃহহীন ও ভুমিহীন পরিবারের সদস্যরা ঘরের কাগজপত্র উদ্বোধনের দিন বুঝিয়ে দিলেও তারা ঘর পাননি। সরোজমিনে গিয়ে দেখা যায় উপজেলার হরিনাথপুর ইউনিয়নের কুলারগাওঁ গ্রামে গৃহহীন ও ভুমিহীনদের জন্য ৮ টি ঘর বরাদ্দ দেওয়া।উদ্বোধনের ১ বছরের অধিক সময়ে ৮ টি ঘরের ৬০ শতাংশ কাজ শেষ হয়নি।এ নিয়ে ঘর পাওয়া গৃহহীন ও ভুমিহীনরা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন।

কুলারগাওঁ গ্রামের ইউপি সদস্য সাইফুল ইসলাম জানায় দীর্ঘদিন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী গুচ্ছগ্রামের ৮ টি ঘর উদ্বোধন করেছেন।কিন্তু এখন পর্যন্ত সেই ঘরের ৬০ শতাংশ কাজ শেষ হয়নি।তাই নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করে, আমি নিজেই বাকি কাজ শেষ করার উদ্যেগ নিয়েছি।

এ সংক্রান্ত বিষয়ে জানতে উপজেলা প্রকপ্ল ব্যস্তবায়ন কর্মকতার দপ্তরে একাধিকবার গেলে তাকে পাওয়া যায়নি। এমনকি তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। দীর্ঘদিন উদ্বোধনের পর কেনো নির্মান কাজ শেষ হয়নি এমন প্রশ্নের উত্তরে নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ জানায় পূর্বের নির্বাহী কর্মকর্তা অসমাপ্ত কাজ রেখে গেছেন। তাই জনবল সংকটের কারনে নির্মান কাজ শেষ করতে পারিনি।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo