৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:০০
শিরোনামঃ
নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী। আমতলীতে জমিজমা বিরোধের জেরে কাতার ফেরত প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগ

প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫,
  • 184 সংবাদটি পঠিক হয়েছে

প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ!

গত ১৭ জানুয়ারি, ২০২৫ বরিশালের স্থানীয় দৈনিক সহ বিভিন্ন নিউজ পোর্টাল পত্রিকায় বরিশালের কীর্তনখোলা নদীতে ফেলে দেওয়া পাঁচ দিনের নবজাতক শিরোনাম সহ বিভিন্ন শিরোনামে আমার বোন ঐশী আক্তার কে নিয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে বলা হয়েছে আমার বোন ঐশী আক্তার তার পাঁচ দিনের নবজাতক শিশুকে কীর্তনখোলা নদীতে ফেলে দেওয়া হয়েছে। এটা মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। প্রকৃত অর্থে আমার বোন ঐশী একজন দীর্ঘদিনের পুরানো মানসিক ভারসাম্যহীন রোগী। তার মানসিক রোগীর যথেষ্ট প্রমাণাদি রয়েছে। ঘটনার দিন ঐশী বাসায় আমাথের কাউকে না বলে তার নবজাতককে চিকিৎসা সেবা দেয়ার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যায়। নবজাতক কে চিকিৎসা করিয়ে সেখান থেকে পূনরায় বাসায় ফিরে। তার কোলে সন্তানকে না দেখে আমরা তাৎক্ষণিক হাসপাতাল সহ নগরীর বিভিন্ন আনাছে,কানাচে খুঁজতে থাকি। ঐশি একজন মানসিক রোগী ও বাচ্চা প্রসবের অসুস্থতা থাকা সত্বে ও তার শ্বশুর বাড়ির লোকজন তাকে দপদপিয়া সেতুর টোল ঘরের পাশে বেধড়ক মারধর করে। প্রকাশিত সংবাদে বলা হয়েছে নবজাতককে নদীতে ফেলে দেওয়া হয়েছে। আসলে নদীতে ফেলেছে না পথের কোন লোক নিয়ে গিয়েছে তার কোন হদিস নেই। তাছাড়া থানায় অভিযোগ দেয়ার পর পুলিশের তদন্ত চলছে। একটি কুচক্র মহল সাংবাদিক ভাইদের ভুল তথ্য দিয়ে আমার পরিবারকে হেয় ও প্রতিপন্ন করেছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মোঃ মাসুদ করিম
আমিরাবাদ,নলছিটি, ঝালকাঠি।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo