৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৩৭
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫,
  • 702 সংবাদটি পঠিক হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি।। সম্প্রতি কয়েকটি সংবাদপত্রে মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশনের অভিযোগ তুলে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ লিটন ভূষন হাওলাদার। একুশে বাংলা’র পাঠকদের জ্ঞাতার্থে প্রতিবাদ লিপিটি হুবহু তুলে ধরা হলো।

গত ২৫ জুন, বুধবার জাতীয় দৈনিক যায়যায়দিন, প্রেস বিএসএল নামক একটি অনলাইন পোর্টাল সহ বরিশালের স্থানীয় কয়েকটি পত্রিকায় “বরিশাল হাসপাতালের রোগী ভাগিয়ে নেয় বিভাগীয় প্রধান পরিচয়ে ডেন্টিস্ট লিটন ভূষণ” শিরোনামে আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা আমার দৃষ্টিগোচর হয়েছে। এখানে বলা হয়েছে আমি বিভাগীয় প্রদান পরিচয় দিয়ে হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নিয়ে ব্যক্তিগত চেম্বারে চিকিৎসা দিয়ে থাকি আমি দীর্ঘদিন ধরে কর্মস্থলে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছি। শুধু তাই নয় আমি প্রতিনিয়ত ছাত্র-ছাত্রীদের পাঠদান, ওয়ার্ডে ভর্তি রত রোগীদের চিকিৎসা দেয়া সহ বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। সেখানে রোগী ভাগিয়ে নেয়া তো দূরের কথা আমি কোন রোগীকে পরীক্ষা নিরীক্ষাও বাহিরে করার পরামর্শ দেইনা।

উক্ত সংবাদে আরো বলা হয়েছে চিকিৎসকদের পেশাজীবী সংগঠন স্বাধীনতা পরিষদ সমর্থিত ডেন্টাল সোসাইটির আবেগ কেন্দ্রীয় মহাসচিব ডাঃ হুমায়ুন কবির বুলবুলের ঘনিষ্ঠজন ছিলাম বলে নিয়মতান্ত্রিক অফিস করিনি। উক্ত সংবাদটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। একটি কুচক্র মহল সুবিধা ভোগ করতে না পেরে আমাকে হেয়-প্রতিপন্ন করার লক্ষ্যে সাংবাদিক ভাইদের ভুল তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করিয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সংবাদ বিজ্ঞপ্তি।।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo