২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৩৩
শিরোনামঃ
নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী। আমতলীতে জমিজমা বিরোধের জেরে কাতার ফেরত প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগ

পিরোজপুরে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে প্রাণ গেলো কৃষকের

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, মার্চ ৫, ২০২৪,
  • 558 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক

পিরোজপুরের কদমতলায় জমিতে ইদুঁর মারতে বৈদ্যুতিক ফাঁদে আটকে প্রাণ গেলো এক কৃষকের। সোমবার (৪ মার্চ) সকালে জেলার সদর উপজেলার কদমতলা ইউনিয়নের উত্তর কদমতলায় এ ঘটনা ঘটে। নিহত কৃষক হবি শেখ (৫২) পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামের মৃত সৈয়দ আলী শেখের ছেলে। নিহতের ভাগ্নে নাসির হাওলাদার জানান, প্রতিদিনের মতো জমিতে পানি দেয়ার জন্য তার মামা হবি খুব ভোরে ফসলের জমিতে যায়।

পরে অনেক সময় হলেও ফিরে না আসায় পরিবারের লোকজন খুঁজতে গিয়ে দেখতে পায় তাদের প্রতিবেশী কৃষক বেলায়েত শেখের জমিতে দেয়া ইদুঁর মারার বৈদ্যুতিক ফাঁদে হবি শেখ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। তিনি জানান, পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। অবৈধ্যভাবে এ বিদ্যুৎ ফাঁদ দেয়ার করণেই কৃষক হাবি শেখের মৃত্যু হয়েছে বলে দাবি নিহত হবি শেখের পরিবারের সদস্যদের। পিরোজপুর সদর থানার ওসি (তদন্ত) মো. জুলফিকার আলী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে জন্য প্রেরণ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo