১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:২২
শিরোনামঃ
ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী

পিরোজপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ১৩ গরু লুট

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, মার্চ ১৭, ২০২৪,
  • 349 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক

পিরোজপুরে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে ১৩টি গরু লুট করেছে ডাকাতদল। রোববার (১৭ মার্চ) ভোর ৪টার দিকে সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের রিয়াজ হাওলাদারের খামারের ১৩টি গরু লুট হয়। ভুক্তভোগী রিয়াজ জানান, ১৪-১৫ জনের একটি ডাকাত দল ভোরে তার বাড়ির গোয়াল ঘরে গরু লুট করতে আসে। এসময় শব্দ পেয়ে তিনি ঘর থেকে বের হলে ডাকাত দল তাকে ও তার পরিবারের সদস্যদের আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে গোয়াল ঘরে থাকা বিদেশি জাতের ১৩টি গরু লুট করে ট্রাকে করে নিয়ে যায়।

গরুগুলোর মধ্যে সাতটি দিনে প্রায় দুই মণ করে দুধ দিত। আর বাকি ছয়টি ষাঁড় গরু ও বকনা বাছুর। গরুগুলোর আনুমানিক দাম প্রায় ২২ লাখ টাকা। ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সরদার কামরুজ্জামান চান বলেন, খবর পেয়ে রিয়াজের খামারে গিয়েছিলাম। গরুগুলো বিদেশি জাতের। ওই গরুই ছিল ওই খামারির একমাত্র আয়ের উৎস। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে খবর শুনে বাগেরহাটের কচুয়া ও সদর থানার উদ্যোগে লুট হওয়া গরু উদ্ধারের চেষ্টা চলছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo