৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৫৫
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

পিরোজপুরে অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, মার্চ ১৪, ২০২৫,
  • 312 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক: পিরোজপুরে গলায় ওড়না পেচানো অজ্ঞাতনামা এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ১৪ সেপ্টেম্বর ২০২১ তারিখে পিরোজপুর জেলার ইন্দুরকানী থানাধীন বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া সাকিনের কাঁচা নদীর পশ্চিম পাড়ে ভেরিবাধ সংলগ্ন নালার ভিতরে একজন অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত মহিলার আনুমানিক বয়স ২০-২৫ বছর। এ ঘটনায় গত ১৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে ইন্দুরকানী থানায় মামলা রজ্জু করেছে পুলিশ যাহার মামলা নং-০৭।

মামলা সূত্রে জানা যায়, মৃতদেহটি লম্বা অনুমান ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, মাথার চুল কালো (লম্বা অনুমান ১.৫ ফুট। মৃতদেহটির নাকের বামপাশে সোনালী রংয়ের নাকফুল পড়া, রানী গোলাপী রংয়ের ওড়না দ্বাড়া গলার মাঝ বরাবর সামনের দিকে শক্ত গিট রয়েছে।

মৃত মহিলার পড়নে ঘিয়া রংয়ের কামিজ যাহার নিচের অংশে লাল-সবুজ-বেগুনী রংয়ের ফুলযুক্ত ছাপা রয়েছে। ঘিয়া রংয়ের স্যালোয়ার, দুই পায়ের বৃদ্ধাঙ্গুলির নখের সামনের অংশে মেহেদীর লাল রং আছে।

মৃত ব্যক্তির ছবি ও বর্ননা দেখে কেউ শনাক্ত করতে পারলে এস. আই (নিরস্ত্র) মো: ইব্রাহিম খলিলুল্লাহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পিরোজপুর কে (০১৯১৪৪৬৬৪৩৮) নম্বরে জানাতে অনুরোধ করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo