৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:২১
শিরোনামঃ
নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী। আমতলীতে জমিজমা বিরোধের জেরে কাতার ফেরত প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগ

পাথরঘাটায় মোবাইলে ভিডিও ধারণ করায় কৃষকের হাত ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, জুন ১৬, ২০২৫,
  • 349 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার পূর্ব কালমেঘা গ্রামে জমি দখলের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করার অপরাধে আবু সালেহ (৩৪) নামে এক কৃষক কে হত‍্যার চেষ্টায় পিটিয়ে হাত ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা।

আহত ওই কৃষক কে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) বেলা ১১ টায় পূর্ব কালমেঘা ৬ নং ওয়ার্ড সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত আবু সালেহ জানান, সে দক্ষিণ কূপধন গ্রামের বাসিন্দা মোনাব্বর মুন্সির ছেলে। ঘটনার দিন শুক্রবার বেলা ১১টায় সে পূর্ব কালমেঘা গ্রামে যায়। সেখানে গিয়ে দেখতে পায় ওই গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ শিকদারের ১০০ বছরের রেকর্ডিয় পৈত্রিক সম্পত্তি ২ একর ৯১ শতাংশ জমি যার খতিয়ান নং ৪ ৭২,১১৯ এবং দাগ নং ২২ ১১, ২২১২। জমি বিচারপতি সগীর হোসেন লিয়নের নাম ভাঙিয়ে তার আপন ভাই আব্দুল গনি, কবির,চাচাতো ভাই নয়ন,শহীদ,শাহিন,তানজিল,মেশকাত,ভাতিজা রাফসান, সানি, চাচা জাহাঙ্গীর মাস্টার ও বারেক মাস্টার সহ অজ্ঞাত আরো ২০০-৩০০ ভাড়াটিয়া সন্ত্রাসী ভেকু ও মাহেন্দ্র নিয়ে নূর মোহাম্মদের জমি জোরপূর্বক দখল করে। এ সময় জমিতে থাকা প্রায় ১৫ লক্ষ টাকার গাছ ও সবজি কেটে ট্রাকযোগে নিয়ে যায়। এক পর্যায় আবু সালেহ তার মোবাইল দিয়ে সেই দৃশ্য ভিডিও ধারণ করার সময় আব্দুল গনিসহ অন্যন্যরা তার উপর অতর্কিত হামলা চালায়। এতে সে গুরুতর জখম হয়। আহতের ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের চিকিৎসকরা তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করে।

এ ব্যাপারে জমির মালিক নূর মোহাম্মদ বলেন, গ্রামে আমার একটি মুদি ও স্টেশনারির দোকান রয়েছে। আব্দুল গনি তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সেই দোকান ভাঙচুর ও লুটপাটের চেষ্টা চালাচ্ছে। আমরা গ্রামে অবরুদ্ধ অবস্থায় রয়েছি। আবু সালেহ এর উপর হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo