স্টাফ রিপোর্টার।। বরগুনা জেলার পাথরঘাটার উপজেলার পদ্মা গ্রামে মাছের আড়ৎ দখলকে কেন্দ্র করে চাচা ও ভাতিজাকে কুপিয়ে রক্তাক্ত করেছে সন্ত্রাসীরা। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে কয়েক লক্ষ টাকার মাছ লুটপাট ও নগদ ৫ লক্ষ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা পরিচয় দানকারী বেল্লাল ও তার সহযোগীদের বিরুদ্ধে।
শুধু তাই নয় প্রতিপক্ষকে ঘায়েল করতে বেল্লাল নাটকীয়ভাবে শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১০ টায় পদ্মা সুলিশ নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই গ্রামের বাসিন্দা আবু সুফিয়ান ও তার ভাতিজা মহারাজ। বর্তমানে তারা শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন। আহত আবু সুফিয়ান বলেন, ঘটনার দিন মঙ্গলবার বেলা সাড়ে ১০ টায় বিএনপি পরিচয় দানকারী, চাঁদাবাজ ও দখলদার বেল্লাল, হেলাল,রুবেল, ও নাজমুল সহ অজ্ঞাত আরো ৮-১০ জন সন্ত্রাসী আমার আল্লাহর দান ফিশ আড়ৎ দখলের চেষ্টা করে। এ সময় আমিও মহারাজ বাধা প্রদান করি। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বেল্লাল সহ অন্যান্যরা আমাদেরকে হত্যার উদ্দেশ্যে রামদা ও চাপাতি শহর দেশও অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। আমাদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আমাদের উদ্ধার করে তাৎক্ষণিক পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খানের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
তিনি অভিযোগ করে আরো বলেন, এর আগেও আমাদের গদি থেকে তারা লক্ষ টাকার মাছ জোরপূর্বক নিয়ে অন্যত্র বিক্রি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।