১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:২৯
শিরোনামঃ
ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী

পাখায় জাল ছাড়াতে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, মার্চ ২০, ২০২৪,
  • 371 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বরিশাল কীর্তনখোলা নদীর নৌ-বন্দরের পন্টুনে থামানো লঞ্চের পাখায় আটকে পড়া জাল ছাড়াতে গিয়ে নিখোঁজ জেলের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (২০ মার্চ) দুপুর ১২টার সময় কীর্তনখোলা নদী থেকে সদর উপজেলা কোম্পানি কমান্ডার মোঃ মনির হোসেন, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়। সদর উপজেলা কোম্পানি কমান্ডার মোঃ মনির হোসেন, তিনি বলেন, গত সোমবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে বেঁধে সম্প্রদায়ের আবেদ আলী নিখোঁজ হয়। এসময় অনেক খোঁজাখুঁজি করে নিখোঁজ জেলের একটি কাটা পা উদ্ধার করা হয়েছে।

বেঁদে সম্প্রদায়ের নিখোঁজ ওই জেলে ৯নং ওয়ার্ড রসুলপুর এলাকার বাসিন্দা সোহরাব সরদারের ছেলে আবেদ আলী (৩০)। নিহত আবেদের স্ত্রী রুমা জানান, স্বামী, সে ও ভাগিনা ইয়াসিনকে নিয়ে কীর্তনখোলা নদীর নৌ-বন্দর এলাকায় জাল ফেলেন। স্রোতের টানে জাল গিয়ে নৌ-বন্দরে থাকা বরিশাল-ঢাকা রুটের এমভি পারাবাত-১১ লঞ্চের ইঞ্জিনের পাখায় আটকে যায়।

লঞ্চের পেছনে থাকা এক কর্মচারীকে বলে পাখা থেকে জাল ছাড়াতে যায় স্বামী আবেদ। জাল ছাড়ানোর সময় ইঞ্জিন চালু দেয়। তখন কর্মচারীদের বললেও তারা বলে তাদের করার কিছু নেই। তিনি আরও বলেন, আমার স্বামী’র লাশ উদ্ধার করা হয়েছে। আমরা গরীব মানুষ মামলা মোকদ্দমা করতে চাই না।

বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, নিখোঁজ জেলে আবেদ এর লাশটি কীর্তনখোলা নদী থেকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সুরতহাল করার জন্য পাঠানো হয়েছে। সুরতহাল শেষে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo