স্টাফ রিপোর্টার।। নগরীর পলাশপুরে মাদক রাখতে রাজি না হওয়ায় হালিম শিকদার (৫০) নামে এক দিনমজুর কে হত্যার চেষ্টায় এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক জখম করেছে চিহ্নিত মাদক সম্রাট মানিক মোল্লা ও তার পরিবারের লোকজন। এসময় নগদ টাকা সহ স্বর্নালঙ্কার ও মোবাইল ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
আহত হালিম শিকদার কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ৯ টায় বরিশাল নগরীর ৫ নং ওয়ার্ড পলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতের পুত্রবধূ লিজা বলেন, গত ৩-৪ মাস আগে মানিক আমার ঘরে গাজা রাখতে চেয়েছে। আমি রাখতে রাজি না হওয়ায় আমাকে বেধড়ক মারধর করে বিভিন্ন রকমের ভয়-ভীতি দেখায়। পরে আমি সেখান থেকে বাসা ছেড়ে অন্যত্র স্থানে বাসা নেই। আমার কাছে সুযোগ না পেয়ে আমার শ্বশুর হালিমকে ভয়ভীতি দেখিয়ে গাজা রাখতে বাধ্য করে। পরে আমার শ্বশুরকে মাদকের মিথ্যা অপবাদ দেয়। হয়তো গাঁজা এনে দিতে হবে তা না হলে মোটা অংকের টাকা দাবি করে।
তারই সূত্র ধরে গত পরশুদিন মানিক আমার ঘরে তালা দেয়। এ নিয়ে আমার শশুরের সাথে মানিকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মানিক মোল্লা, তার দ্বিতীয় স্ত্রী সীমা ও শাশুড়িসহ অজ্ঞাত কয়েকজন আমার শ্বশুর কে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।