স্টাফ রিপোর্টার
বরিশাল নগরীর ৬ নং ওয়ার্ডের ১ নং পলাশপুর এলাকায় ঝগড়া ছাড়াতে গিয়ে শারমিন বেগম (২৬) নামের এক গৃহবধূকে মারধর করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় নিজ ঘরের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঐ এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে স্থানীয়রা।
আহত গৃহবধূ ওই এলাকার জনি দেওয়ানের স্ত্রী।
বর্তমানে সে মুমূর্ষ অবস্থায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছে।
আহত সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা মৃত আজিজ মিয়ার স্ত্রীর কাছ থেকে লিপি বেগম এক লক্ষ টাকা ধার নেয়। ঘটনার দিন সন্ধ্যায় সেই টাকা চাইতে গেলে লিপি বেগমকে মারধর করে প্রতিপক্ষরা । এ সময় তার চিৎকার শুনে ভুক্তভোগী আহত শারমিন বেগম বাঁচাতে গেলে তাকে শিল্পী বেগম, সমীর সরদার, রুবেল, লামিয়া সহ ৪/৫ জন সন্ত্রাসী তাকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসীর অস্ত্রের আঘাতে আহতের সারা শরীরে গুরুতর জখম হয়।
পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেবাচিমে ভর্তি করে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।