৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:৩৫
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

পথ ভুলে কুয়াকাটায় তরুণী, পরিবারে ফেরালো পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, জানুয়ারি ৩১, ২০২৪,
  • 468 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

পটুয়াখালীর বাসিন্দা জান্নাতুল ফেরদৌসী (২৬)। তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ। চাকরি করেন ঢাকায়। ঢাকা থেকে বাড়িতে আসার উদ্দেশ্যে বাসযোগে রওয়ানা দেন। তবে স্মৃতি হারিয়ে নেমে পড়েন কুয়াকাটায়। পরে তার কাছ থেকে তথ্য নিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে ট্যুরিস্ট পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে কুয়াকাটা সৈকতে ট্যুরিস্ট পুলিশের টহল টিম সৈকতের পূর্বপাশে ওই তরুণীকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে বোঝা যায় মানসিকভাবে অসুস্থ ফেরদৌসী। পরে তার কাছ থেকে পরিবারের ঠিকানা নিয়ে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। রাত ২টার দিকে পরিবারের লোকজন পুলিশের কাছ থেকে ওই তরুণীকে গ্রহণ করেন।

জান্নাতুল ফেরদৌসী পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা এলাকার মৃত কানুগাজীর মেয়ে। তিনি ঢাকায় একটি পোশাককারখানায় চাকরি করেন। মানসিক সমস্যার কারণে মাঝে মধ্যে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন।

ফেরদৌসীর মা কুলসুম বেগম বলেন, ‘আমার মেয়ে ঢাকা থেকে ফেরার পথে বাড়ি চিনতে না পেরে কুয়াকাটায় চলে আসে। কীভাবে আসে তা আমরা জানি না। ট্যুরিস্ট পুলিশ ফোন করে বিষয়টি জানায়। আমরা এসে মেয়েকে নিয়ে যাচ্ছি।’

এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রাহাত গাওহারী বলেন, ওই তরুণীর চালচলন সন্দেহজনক মনে হলে আমাদের টহল টিম তাকে হেফাজতে নিয়ে আসে। পরবর্তী সময়ে আমরা তার পরিবারকে খবর দিয়ে তার মায়ের কাছে তুলে দেই। ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo