৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৩৩
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

পটুয়াখালীতে মায়ের হামলার প্রতিবাদ করায় ছেলেকে কুপিয়ে জখম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, জানুয়ারি ১২, ২০২৫,
  • 458 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। মায়ের উপর হামলার প্রতিবাদ করায় জেলার পটুয়াখালী উপজেলার বায়লা গ্রামে ছেলেকে হত‍্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। রবিবার (১২ জানুয়ারী) সকাল সাড়ে ৭টায় বাইলা গ্রামের ফকির বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতের নাম ফারুক ফকির। সে ওই এলাকার বাসিন্দা এসাহাক ফকিরের ছেলে। বর্তমানে সে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত ফারুক বলেন, আমি আমার পরিবার নিয়ে মাদারীপুর থাকার সুবাদে ঘটনার আগের দিন দুপুরে আমার মা হাসিনাকে পূর্ব শক্রতার জের ধরে বেধড়ক মারধর করে পার্শ্ববর্তী জাহাঙ্গীর হাওলাদার ও তার সহযোগীরা। এ ব্যাপারে আমি তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে গেলে জাহাঙ্গীর হাওলাদার, শহিদুল হাওলাদার, আলি হাওলাদার,আকাশ হালাদার,নুরুল ইসলাম ফকির,ও সেলিনা সহ অজ্ঞাত আরো ৮-১০ জন আমাকে হত‍্যার উদ্দেশ্য ধারালো ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। আমার ডাক চিৎকার শুনে আমার স্ত্রী উদ্ধার করতে আসলে তাকেও বেধড়ক মারধর করে। পরে স্হানীয়রা আমাকে গুরুতর অবস্হায় উদ্ধার করে স্হানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানের চিকিৎসকরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

তিনি অভিযোগ করে আরো বলেন, এর আগেও আমার মাকে একাধিকবার মারধর করেছে তারা।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo