স্টাফ রিপোর্টার।। জমি দখলের জের ধরে পটুয়াখালীর বদরপুর ইউনিয়ে এক অসহায় নারীকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে চাচী ও তার পরিবার। আহতকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) দুপুর ১২ টায় শিয়ালী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহত জাহানুর বলেন, আমি ঢাকায় থাকার সুবাদে আমার পৈত্রিক সম্পত্তি সোয়া এক কাঠা জমি দীর্ঘদিন ধরে জমি দখলের পায়তারা করে আসছে আমার চাচি মঞ্জুয়ারা বেগম ও তার পরিবার। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন রবিবার দুপুরে আমি আমার জমিতে ঘর নির্মাণ করতে যাই। এ সময় মঞ্জুয়ারা,লাভলী, বিথী,শারমিন, শাকিলা,চামেলী,মেহেদী,ও শাহিন সহ অজ্ঞাত আরো ৫-৭ জন ঘর নির্মাণে বাধা প্রদান করে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানের চিকিৎসকরা আমাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।