৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৩৪
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

পটুয়াখালীতে আওয়ামী লীগ অফিসের সম্মুখে ককটেল বিস্ফোরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, নভেম্বর ১, ২০২৩,
  • 464 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক

পটুয়াখালী গলাচিপার চিকনিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের সম্মুখে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে চিকনিকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডস্থ চিকনিকান্দি বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, ঘটনার সময় চিকনিকান্দি বাজার সংলগ্ন মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান চলছিল। বেশ কয়েকজন দুর্বৃত্ত আকস্মিকভাবে বাজারে ঢুকে দুটি ককটেল বিস্ফোরণ করে। বিকট শব্দে এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে। বাজারের নৈশপ্রহরী ও স্থানীয়রা ডাক চিৎকার দিলে দুর্বৃত্তরা সঙ্গে থাকা ককটেল ও পেট্রল বোমা রেখে পালিয়ে যায়।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি ককটেল ও ৪ পেট্রল বোমা উদ্ধার করেন। এ ঘটনায় গলাচিপা থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় করেন সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) ও গলাচিপা থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন।

এ ব্যাপারে গলাচিপা থানার ওসি শোনিত কুমার গায়েন জানান, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানে হয়েছে। কসটেপ মোড়ানো চারটি ককটেল ও চারটি পেট্রল বোমা উদ্ধার করে হয়েছে। গলাচিপা থানায় একটি মামলা করা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo