৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:০২
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাত’র ৩৫ দফা ইস্তেহার ঘোষনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, জুন ৭, ২০২৩,
  • 444 সংবাদটি পঠিক হয়েছে
স্টাফ রিপোর্টার : আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন (বসিক) নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত ‘নতুন বরিশাল গড়ার অঙ্গীকার জয় হোক শেখ হাসিনার’ এই শ্লোগন নিয়ে আগামী ১২ই জুন নির্বাচিত হলে তিনি নগরবাশির বিভিন্ন সমস্যা তুলে ধরে ৩৫টি সমস্যা দুর করার মাধ্যমে তার উন্নয়নমূলক কাজের নির্বাচনী ইস্তেহার ঘোষনা করেন।

১/ দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত বরিশাল নগরীর উন্নয়নে নগর পরিকল্পনাবিদ,স্থপতিসহ বিশেষজ্ঞ সমন্বিত পরামর্শ ও দিক নির্দেশনায় একটি উন্ন জনবান্ধব বরিশাল নগর করা হবে।

২/নগরীর জলাবদ্ধতা দূরীকরন লক্ষে বিদ্যমান ড্রেনেজ ব্যবস্থা সংস্কার সহ নতুনভাবে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হবে।

৩/নগরীর বর্ধিত এলাকার পানি ও বিদ্যুতের সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ গ্রহন করা সহ বিদ্যমান রাস্তাঘাটের সংস্কার ও নতন রাস্তা নির্মান করা হবে।

৪/জবাব দিহিীতা নিশ্চিতকরণে ‘জনতার মুখামুখি মেয়র’ শীর্ষক নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে ওয়ার্ডখিত্তিক সমস্যা সমাধান নিশ্চিত করব।

৫/সবার ‘সবার বরিশাল’ শীর্ষক অ্যাপের মাধ্যমে নগরবাশির নিকট থেকে নাগরীক সমস্যার অভিযোগ গ্রহন ও তা সার্বক্ষনিক তদারকির মাধ্যমে সমাধান পূর্বক নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে।

৬/বরিশাল সিটি কর্পোরেশনকে সন্ত্রাস,চাঁদাবাজ,দূর্নীতি ও মাদকমূক্ত নগর গড়ে তোলা হবে।৭/নগরীর হকারদের পূর্নবাসন করা হবে।

৮/ প্রতিটি ওয়ার্ডকে সিসি ক্যামেরায় নিয়ে আসার মাধ্যমে বরিশালকে ডিজিটাল বরিশাল গড়ে তোলা হবে।৯/ নগরীর রাস্তার নাম মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনদের নামে নামকরন করা হবে।

১০/বরিশাল সংক্ষালঘু সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করার মাধ্যমে অসাম্প্রদায়িক নগর গড়ে তোলা হবে। ১১/ শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশ নিশ্চিত করার লক্ষে নগরীতে বিনোদন কেন্দ্র ও পার্ক নির্মাণ করা হবে।১২/ বরিশালকে শিল্প,বাণিজ্য ও একটি পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা সহ ৩৫টি বিভিন্ন উন্নয়নের বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়ে ইস্তোহার পাঠ করেন মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।

আজ বুধবার (৭ইজুন) বেলা ১২টায় নগরীর বগুড়ারোডস্থ ক্রাউন কনভেনশন কমিউনিটি হল রুমে এই নির্বাচনী ইস্তেহার বিভিন্ন গণমাধ্যম কর্মী ও নিজস্ব দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে ইস্তেহার পাঠ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন নৌকা প্রতীকের নির্বাচনী প্রধান সমন্বয়কারী ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড,আফজালুল করীম,এ্যাড, লস্কর নুরুল হক, এ্যাড, কে.বিএস আহমেদ কবীর, এ্যাড আনিস উদ্দিন শহীদ,কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এ্যাড,বলরাম পোদ্দার,কেন্দ্রীয় সাবেক ছাত্রলীগ নেতা ইসাহাক আলী খান পান্না, জাসদ নেতা এইচ.এম মহসিন,মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এই সময় গণমাধ্যমে কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তার নিজের প্রতি বিশ্বাস আছে যে, সততার সহিত কাজ করার মাধ্যমে বরিশালকে উন্নত একটি শহর গড়ার মাধ্যমে নগরবাশির শান্তি ফিরিয়ে আনা সম্ভব হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo