৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:২৩
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

নির্বাচিত হলে বাবুগঞ্জ উপজেলাকে দুর্নীতি মুক্ত উপজেলা হিসেবে উপহার দিব: ফারজানা বিনতে ওহাব

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, মে ২২, ২০২৪,
  • 297 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার: বরিশালের বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী ফারজানা বিনতে ওহাব বলেছেন,আমার বাবা মরহুম আব্দুল ওহাব খান কৃষি বান্ধব মানুষ ছিলেন,আমিও একজন কৃষি বান্ধব মানুষ।বিগত দিনে আমি ভাইস চেয়ারম্যান থাকা কালে অত্র বাবুগঞ্জ উপজেলায় সড়ক,কালভার্ট নির্মান সহ কৃষকদের জন্য নানামুখী পরিকল্পনা হাতে নিয়েছিলাম।আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি নির্বাচিত হলে আমার এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

গতকাল বুধবার (২২ মে) বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক মানুষের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

বাবুগঞ্জ উপজেলাকে দুর্নীতি মুক্ত উপজেলা উপহার দেওয়ার আশ্বাস দিয়ে সাধারণ মানুষকে সেবা করতে চান ফারজানা বিনতে ওহাব। ফারজানা বিনতে ওহাব বরিশাল জেলা মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, তিনি বর্তমানে সুনামের সাথে বাবুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এর দায়িত্ব পালন করে আসছেন।
বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রাথী ফারজানা বিনতে ওহাব বলেন, ২০০৯ থেকে ২০১৪ সালে মহিলা ভাইস চেয়ারম্যান থাকার সময় বিএডিসি থেকে ২টি ডিপিপির মাধ্যমে ১৮ কোটি টাকার প্রকল্প পাস করিয়েছিলেন।এর মধ্যে খাল খনন, কালভার্ট, ভেড়িবাদ, ক্যাটেল ক্রসিং ভূগর্ভস্থ শেষনালা নির্মাণ উল্লেখযোগ্য। এলজিইডির মাধ্যমে ও বেশ কাজ তিনি করিয়েছিলেন।ফারজানা বিনতে ওহাব বলেন,আমি এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড , মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, হত-দরিদ্র জনগণকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে সকলের মন জয় করতে পেরেছি বলে মনে প্রানে বিশ্বাস করি।আমার চেষ্টায় বাবুগঞ্জে ২০টি বক্স কালভার্ট ও ৩টি গার্ডার ব্রিজের প্রকল্প গুলোই সকল ধাপ শেষ করে, আলহামদুলিল্লাহ ডিপিপি অন্তর্ভুক্ত হয়েছে।ইতিমধ্যে ১ কোটি ৮০ লক্ষ টাকায় পাঁচটি ব্রিজের টেন্ডার সম্পন্ন হয়েছে।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতীক পেয়েই প্রচার প্রচারনায় ব্যাপক সাড়া ফেলেছেন বাবুগঞ্জ উপজেলার চেয়ারম্যান প্রার্থী ফারজানা বিনতে ওহাব।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করে সবার কাছে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন কামনা করেছেন তিনি।
এ সময় তিনি আরও বলেন উৎসব মুখর পরিবেশে ভোট হবে তাই তাকে ভোট দিয়ে নির্বাচিত করে বাবুগঞ্জ উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান তিনি।
এ সময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo