৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:০৬
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

নারীদের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় : সচিব নাজমা মোবারেক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, জুলাই ১, ২০২৩,
  • 364 সংবাদটি পঠিক হয়েছে

উজিরপুর প্রতিনিধি ॥ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক বলেছেন, নারীদের উন্নয়ন ছাড়া একটা দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব হয়না। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশে রূপান্তিত হবে। এক্ষেত্রে নারীরা এগিয়ে না গেলে দেশ এগুতে পারবেনা। তাই নারী উন্নয়ন নীতির মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের এগিয়ে নিয়ে যাচ্ছেন।

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ নারীদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় জেলার উজিরপুর উপজেলার গ্রামীণ নারীদের নিয়ে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১,জুলাই) দিনব্যাপী উপজেলা হলরুমে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান আলোচক হিসেবে সচিব নাজমা মোবারেক আরও বলেন, গ্রামের পিছিয়ে পড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্ভী হিসেবে গড়ে তোলার জন্য সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরা। উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুগ্ম-সচিব শাহনাজ বেগম নীনা, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন, পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, জাতীয় মহিলা সংস্থার উপজেলা শাখার চেয়ারম্যান সাহান আরা শেলী প্রমুখ। উঠান বৈঠকে দুই শতাধিক নারী অংশগ্রহণ করেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo