নিজস্ব প্রতিবেদক
২১ ফেব্রুয়ারি শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বরিশালের গ্রামার স্কুল এন্ড কলেজে ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ নগরীর রুপাতলী হাউজিং এস্টেটে স্থাপিত প্রতিষ্ঠানটির হলরুমে এ কর্মসুচী সম্পন্ন হয়।
গ্রামার স্কুল এন্ড কলেজের সিইও মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার আল আযহার ইন্টারন্যাশনাল স্কুলের সিইও শেখ সৈয়দ গোলাম কিবরিয়া আযহারী, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গ্রামার স্কুল এন্ড কলেজের প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার মোঃ তাহসান আলী, স্কুলের চেয়ারম্যান মেজর (অবঃ) আদনান নবীন, পরিচালক আলী রেজা খান।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের নবাগত অধ্যক্ষ , অন্যান্য পরিচালকসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অতিথীরা পুরস্কার বিতরণের পাশাপাশি ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তাদের অবদান শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন।