৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:১৯
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

নলছিটিতে হামলায় ৫ জামায়াত নেতা জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫,
  • 343 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। ঝালকাঠি জেলার নলছিটির মোল্লারহাটে নির্বাচনী পোস্টার লাগানো কে কেন্দ্র করে ইউনিয়ন জামায়াত ইসলামের এক নেতা সহ ৫ জনকে মারধর করেছে কথিত বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান সালাম ও তার সহযোগীরা। আহতকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেল ৪ টায় কান্দেব পুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন মোল্লারহাট জামাত ইসলাম ইউনিয়ন সভাপতি আমির হোসেন হায়দার প্রভাষক মনিরুজ্জামান, কাওসার, রাকিব ও সিয়াম। আহতদের মধ্যে আমির হোসেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং অন্যান্য প্রাথমিক চিকিৎসাধীন।

আহত সূত্রে জানা যায়, ঘটনার দুই দিন পূর্বে জামাত ইসলামের ঝালকাঠি-নলছিটি ২ আসনের সংসদ প্রার্থী শেখ নেয়ামুল করিমের পোস্টার লাগাতে গেলে স্থানীয় জামাত কর্মী সালাম বেপারী। এ সময় সাবেক চেয়ারম্যান সালাম ও তার দলবল মিলে বাধা প্রদান করে। একপর্যায়ে তাকে বেধড়ক মারধর করে। বিষয়টি স্থানীয় সাবেক এমপি রত্না আমিন ইলেন ভুট্টু জানতে পেরে তাদেরকে সমাধানের আশ্বাস দেন। তারই সূত্র ধরে ঘটনার দিন বিকেলে সালামের নেতৃত্বে আব্দুর রাজ্জাক, গোলাম মাওলা, জাহাঙ্গীর মোল্লা,আলম হাওলাদার, খলিল সরদার,ফিরোজ, মিরাজ,ইমাম ও জব্বার সহ অজ্ঞাত আরো ৪০-৫০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় আমির হোসেন হায়দার সহ কমপক্ষে ৫ জন গুরুতর জখম হয়। ঘটনার পর আহতদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে আমির হোসেন কে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এবং অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নেয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo