৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:০৫
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

নলছিটিতে মাদ্রাসা শিক্ষককে মারধর, হাসপাতালে ভর্তি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫,
  • 472 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুলকাঠী গ্রামে চুরি হওয়া মালামাল উদ্ধারের মামলা করায় ভাগ্নের হামলায় মামা গুরুতর জখম হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ঘর ভাঙচুর,নগদ অর্থ, ও মালামাল লুটপাটের ঘটনা ঘটে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টায় কুলকাঠী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম মাওলানা মোঃ মাসুদুর রহমান। সে ওই গ্রামের বাসিন্দা মৃত মাওলানা গোলাম মোস্তফার ছেলে। বর্তমানে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত মাসুদুর রহমান জানান, গত দুই মাস পূর্বে তার ঘরের তালা ভেঙে তার ভাগ্নে ইমরান ও বোন খাদিজা বেগম সহ কয়েকজন ঘরের তালা ভেঙে নগদ অর্থ স্বর্ণালংকার সহ মালামাল চুরি করে নেয়। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হলে ঘটনার সত্যতা প্রমাণিত হয়। পরে সে চুরি হওয়া মালামাল উদ্ধারের একটি মামলা দায়ের করেন। তারই সূত্র ধরে ঘটনার দিন সোমবার ইমরান,খাদিজা,কালাম আকন,আহাদ আকন,ও সাইদুল মাঝি সহ অজ্ঞাত আরো ৫-৭ জন পরিকল্পিতভাবে মাসুদুর কে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। পরে সে ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনার স্থলে এসে পরিস্থিতি শান্ত করে। অপরদিকে স্থানীয়রা আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo