৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৩৬
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

নলছিটিতে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, অক্টোবর ৫, ২০২৫,
  • 538 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল ঝালকাঠির নলছিটি উপজেলার ষাইটপাকিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে রাহাত নামে (২১) এক যুবককে পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। আহতকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দুপুর ৩ টায় ষাইটপাকিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা সেলিম হাওলাদারের ছেলে রাহাত হাওলাদারের সাথে একই গ্রামের মাসুদ ও তার সহযোগীদের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে চলে আসছিল। তারই সূত্র ধরে ঘটনার দিন শুক্রবার তুচ্ছ ঘটনা নিয়ে রাহাত ও মাসুদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রাহাতকে ঘর থেকে ডেকে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে মাসুদ,রাশেদ, মোতালেব,আসলাম, ও মনা সহ অজ্ঞাত আরো ৫-৭ জন লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্বজনরা আহতকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo