১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৩৫

নলছিটিতে জমিজমা বিরোধের জেরে গৃহবধূকে কুপিয়ে জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, এপ্রিল ১২, ২০২৪,
  • 361 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুসংগল ইউনিয়নে জমি জমা বিরোধের জের ধরে এক গৃহবধূকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (১২ এপ্রিল) সকাল ৯ টায় বনমাইল গ্রামের ফকির বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহত ওই গৃহবধূকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রিনা অভিযোগ করে জানান, সে ওই গ্রামের বাসিন্দা বেলাল ফকিরের স্ত্রী। তার স্বামীর এক একখণ্ড জমি পার্শ্ববর্তী সাহেব আলী ফকির ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে দখলের পাঁয়তারা করে আসছে। এ ঘটনায় বেলাল বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করে। সেই মামলায় গত এক বছর আগে তাদের পক্ষে রায় পায় এবং আদালত থেকে তাদেরকে জমি বুঝিয়ে দেয়। তারই সূত্র ধরে ঘটনার দিন শুক্রবার সকালে সে তাদের জমি দেখতে যায়। এ নিয়ে রিনা ও সাহেব আলীর মধ্যে তুমুল ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সাহেব আলী ফকির, শাকিল ফকির, সুমন,নাসিমা ও রুপা সহ অজ্ঞাত আরো কয়েকজন তাকে হত্যার উদ্দেশ্যে দা এবং কুঠাল সহ দেশিয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। ডাক চিৎকার শুনে তার স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে উন্নতি চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

তার মাথায় প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন,ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo