১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:০১

নলছিটিতে চাচার হামলায় ভাতিজা আহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪,
  • 202 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার খাগরাখানা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে রুবেল খান (৩৫ নামে) এক শ্রমিক কে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে তার চাচা আনোয়ার খান। আহতকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর দেড়টায় খাগড়াখানা মডেল স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহতকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রুবেল জানান, আমাদের সাথে আমার চাচা আনোয়ারের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সেই সূত্র ধরে ঘটনার দিন মঙ্গলবার দুপুরে আমার মেজ চাচা আব্দুর রাজ্জাকের দালানে রংয়ের কাজ করতে গেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আনোয়ার আমাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের চিকিৎসকরা আমাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তার অত্যাচারে আমার পরিবার অতিষ্ঠ হয়ে পড়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo