৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:০১
শিরোনামঃ
নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী। আমতলীতে জমিজমা বিরোধের জেরে কাতার ফেরত প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগ

নলছিটিতে গাছ ব্যবসায়ীকে কুঠাল দিয়ে কুপিয়ে জখম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪,
  • 197 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার তিমির কাঠি গ্রামে ক্রয় কৃত গাছ কাটতে গিয়ে ইউনুস মীর (৫০) নামে এক গাছ ব্যবসায়ী কে কুঠাল দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা।

মঙ্গলবার ১০ ডিসেম্বর সকাল ৯ টায় তিমির কাঠি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ইউনুস জানান, ঘটনার আগের দিন সে স্থানীয় মানিক হাওলাদারের চারটি রেন্ডি গাছ ১২ হাজার টাকায় ক্রয় করে। ঘটনার দিন মঙ্গলবার সকালে সে লোকজন নিয়ে সেই গাছ কাটতে যায়। এ সময় মানিকের ছেলে আবুল হাওলাদার টাকা দাবি। ইউনুস আবুলকে জানান যে সে তার বাবার কাছে গাছ বিক্রির টাকা পরিশোধ করেছেন। কিন্তু তারপরও তাকে গাছ কাটায় বাধা প্রদান করে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আবুল হাওলাদার সহ অজ্ঞাত আরো কয়েকজন ইউনুস কে হত্যার উদ্দেশ্যে কোদাল দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান আহতের স্বজনরা।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo