১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:১৭
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

নলছিটিতে উদ্বোধনের আগেই নবনির্মিত ব্রিজে ফাটল

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, মার্চ ৫, ২০২৪,
  • 405 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক

ঝালকাঠির নলছিটিতে উদ্বোধনের আগেই নবনির্মিত একটি ব্রিজে ফাটল দেখা দিয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের নির্মাণকাজে ত্রুটির অভিযোগ করেছেন স্থানীয়রা।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় এক মাস আগে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের উত্তর জুরকাঠি বিলের খালের ওপর ব্রিজ নির্মাণকাজ শেষ হয়। কিন্তু উদ্বোধনের আগেই ব্রিজটিতে ফাটল দেখা দেয়। এ নিয়ে স্থানীয় সচেতন মহলে দেখা দেয় বিরূপ প্রতিক্রিয়া। তাই তড়িঘড়ি করে সেতুর দৃশ্যমান ফাটলে সিমেন্টের প্রলেপ দেয় ঠিকাদার প্রতিষ্ঠান।

ব্রিজ নির্মাণে বিস্তারিত তথ্য জানতে চাইলে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করেন উপজেলা প্রকৌশলী মো. ইকবাল কবীর ও উপ সহকারী প্রকৌশলী মঈনুল আযম।

কবির হোসেন হাওলাদার, আব্দুল রাজ্জাক, মজিবুর রহমান, জামাল হাওলাদার শিউলি বেগম, পারুল বেগম, সাজেদা বেগম নামে একাধিক স্থানীয়রা বলেন, মাত্র ১ থেকে দেড় মাস আগে এই ব্রিজটি নির্মাণ করা হয়। আমরা যখন মাটি কেটে ভরাট শুরু করেছি তখনই ফাটল দেখা দিয়েছে। এটা কি কোনো কাজ? ব্রিজটি যদি মজবুত না হয় তাহলে লাভ কি? আমাদের দাবি এই ব্রিজ ভেঙে পুনরায় নির্মাণ করা হোক। এ ব্যাপারে যোগাযোগ করা হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের মো. রুবেল বলেন, এটি ফাটল নয়। এতে তেমন ক্ষতি হবে না।

এটিকে সংস্কার করে দেওয়া হয়েছে। নলছিটি উপজেলা প্রকৌশলী ইকবাল কবীর বলেন, প্যাকেজ প্রজেক্টে বরাদ্দের মাধ্যমে কাজ হয়েছে। ব্রিজে একটু সমস্যা হয়েছে শুনে ঠিকাদারকে সমাধানের জন্য নির্দেশনা দিয়েছি। যদি সমাধান না করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত ব্রিজের বাজেট কত ছিল তা জানাতে পারেননি এ কর্মকর্তা।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo