২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৫৩
শিরোনামঃ

নবগ্রাম রোডে বাউন্ডারি দেয়াল ও সাইনবোর্ড ভাঙচুরের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, আগস্ট ১৩, ২০২৪,
  • 254 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল নগরীর ২২ নং ওয়ার্ড নবগ্রাম রোড নলিদাসের পুল এলাকায় জমি দখলের পায়তারা কে কেন্দ্র করে এক ব্যবসায়ীর বাউন্ডারি দেয়াল ভাঙচুর চালিয়েছে স্থানীয় সন্ত্রাসী ফরিদ উদ্দিন ও তার সহযোগীরা। এ সময় তার কয়েকটি স্টলের সাইনবোর্ড ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার (৭আগস্ট) দুপুরে শাহী মসজিদের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নুরুল ইসলাম জানান, সে ২০০৫ সালে নলি দাস এলাকার বাসিন্দা ফরিদ উদ্দিনের কাছ থেকে ২০ শতাংশ জমি ক্রয় করে। সেই জমি দীর্ঘদিন ধরে দখলের পায়তারা করে আসছে স্থানীয় ভূমিদস্যু ফরিদ উদ্দিন, ছেলে জুহাইব ও জামাতা রাসেল। এ ঘটনায় তাকে হয়রানি করার জন্য ফরিদ আদালতে একটি মামলা দায়ের করে। সেই মামলায় নুরুল ইসলাম রায় পায়। তারই সূত্র ধরে ঘটনার দিন বুধবার দুপুরে রাসেলের নেতৃত্বে ফরিদ উদ্দিন, জুহাইব সহ অজ্ঞাত আরো শতাধিক ভাড়াটিয়া সন্ত্রাসী তার বাউন্ডারি দেয়াল ও সাইনবোর্ড ভাঙচুর করে। এসময় স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গেলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার দুই দিন পর রাসেল তার দলবল নিয়ে নুরুল ইসলামের স্টলে গিয়ে ভাড়াটিয়াদের মাসিক ভাড়া তার কাছে দেয়ার জন্য দাবী করেন।

তিনি অভিযোগ করে আরো বলেন, ফরিদ ও তার সহযোগীরা তাকে জীবননাশের হুমকি ধামকি প্রদান করছে। তাদের আতঙ্কে সে তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। সে সেনাবাহিনীর সাহায্য কামনা করেছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo