৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:০৮
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

নদীর তীর সংরক্ষণ বাঁধের সিসি ব্লক ধসে শিশুসহ দুইজন নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, অক্টোবর ২, ২০২৩,
  • 374 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্কঃ ভোলায় মেঘনা নদীর তীর সংরক্ষণ বাঁধের সিসি ব্লক ধসে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (২ অক্টোবর) দুপুরের দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ইলিশা তালতলি মৎস্য ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম লাইজু বেগম (৩৮)। তিনি ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তবে নিহত শিশুর নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, সেপ্টেম্বর থেকেই ইলিশা-রাজাপুর রক্ষা প্রকল্পের ইলিশার লঞ্চঘাট এলাকার কয়েকটি পয়েন্টে মেঘনা নদীর তীর সংরক্ষণ বাঁধের সিসি ব্লক ধসের ঘটনা ঘটছে। পানি উন্নয়ন বোর্ড ধসে যাওয়া স্থানে জিও ব্যাগ ফেলে ধস প্রতিরোধে কাজও করছে। সোমবার দুপুরের দিকে তালতলি মৎস্য ঘাট সংলগ্ন তীরে এসে একটি মাছ ধরার ট্রলার নোঙর করে। পরে সেখান থেকে মাছ নিয়ে মৎস্য ঘাটে যাচ্ছিলেন ট্রলারে থাকা জেলে ও তাদের পরিবারের সদস্যরা।

তখন লাইজু বেগম তীরের ব্লকের ওপর দাঁড়িয়ে তাদের কাছে মাছ ভিক্ষা চাইছিলেন। এসময় হঠাৎ ব্লক ধসে যায়। এতে ওই নারীর মৃত্যু হয়। এছাড়াও এ ঘটনায় শিশুসহ চারজন আহত হলে। তাদের মধ্যে একটি আড়াই বছরের শিশুকে সদর হাসপাতালের নেওয়ার পথে মারা যায়।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo