৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৫৩
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

নতুন শিক্ষাক্রম বাতিলসহ ৮ দাবি, বরিশালে শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, অক্টোবর ২৫, ২০২৩,
  • 460 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বরিশালে নতুন শিক্ষা কারিকুলামের পরিবর্তন, পূর্বের নম্বরভিত্তিক পরীক্ষা পদ্ধতি চালুসহ আট দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে অভিভাবকরা বলেন, চলতি বছর থেকে নতুন শিক্ষাক্রম চালু করা হয়েছে। এ শিক্ষাক্রমে তৃতীয় শ্রেণিতে কোনো পরীক্ষা নেই। চতুর্থ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়তে হবে আটটি বিষয়। নতুন শিক্ষাক্রমে তাত্ত্বিক বিষয়ের চেয়ে শিখন-কালীন মূল্যায়নকে বেশি জোর দেওয়া হয়েছে। তুলে দেওয়া হয়েছে সাময়িক পরীক্ষা।

তাই নতুন কারিকুল সংস্কার বা বাতিল, ৫০-৬০ নম্বরে অন্তত দ্বিতীয় সাময়িক লিখিত পরীক্ষা চালু, নবম শ্রেণিতে বিভাগ করা, ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ ইত্যাদি ইনডিকেটর বাতিল করে নম্বর ও গ্রেড ভিত্তিক মূল্যায়ন পদ্ধতি রাখাসহ আট দফা দাবি তুলে ধরেন অভিভাবকরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান, আইরিন আক্তার পপি, নুলুফা খানম, মাহাবুবুর রহমান পিন্টুসহ আরও অনেকে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo