৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৩৭
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

নগরীতে তুচ্ছ ঘটনার জেরে আহত ৪

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫,
  • 475 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। তুচ্ছ ঘটনার জের ধরে বরিশাল নগরীর ধান গবেষণা এলাকায় ৭০ বছরের ঊর্ধ্বে এক বৃদ্ধ সহ একই পরিবারের ৪ জনকে বেধড়ক মারধর করেছে প্রতিপক্ষরা। আহতদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুর পৌনে ২ টায় ধান গবেষণা দুরানি বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহত সূত্রে জানা যায়, ঘটনার ৪ দিন পূর্বে তুচ্ছ ঘটনা নিয়ে সোলায়মান কে স্থানীয় রাতুল কেচি দিয়ে আঘাত করে। ওই ঘটনায় স্থানীয় থানায় একটি অভিযোগ করলে পুলিশ তদন্ত আসে।

তারই সূত্র ধরে ঘটনার দিন রাতুল, শাহিন হাওলাদার, শাওন, সেলিনা ও রাকিব সহ অজ্ঞাত আরো ৪-৫ জন সোলায়মানকে টেনে হিচড়ে শাহিনের ঘরে নিয়ে বেধড়ক মারধর করে। এ সময় তার চাচা নাসির দুরানি, দাদা ইউসুফ ও মা লাকি বেগম ঘটনাস্থলে এগিয়ে আসলে তাদেরকেও লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। ঘটনার পর স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের পরিবার জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo