১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৫৫
শিরোনামঃ

নগরীতে মিথ্যা অপবাদ দিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, জুন ২১, ২০২৬,
  • 258 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।‌।‌ নগরীর কলাডেমা ৩০ নং ওয়ার্ড এলাকায় মিথ্যা অপবাদ দিয়ে এক যুবকের হাত-ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে চিহ্নিত মাদক ব্যবসায়ী রাহাত ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে‌। শুক্রবার ১৯ জুন দুপুর আড়াইটায় কলাডেমা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতের নাম সোহেল হাওলাদার। সে ওই এলাকার বাসিন্দা মৃত আব্দুল মান্নান হাওলাদারের ছেলে। বর্তমানে সে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত ও অভিযোগ সূত্রে জানা যায়, গত কয়েকদিন পূর্বে স্থানীয় বাসিন্দা হারুন শিকদারের ছেলে রাহাত শিকদার ও মোদাচ্ছের ব্যাপারীর ছেলে হুমায়ুন ব্যাপারী মাদক মামলায় গ্রেফতার হন। গত ১৮ জুন তারা ছাড়া পেয়ে বাড়িতে আসেন। ঘটনার দিন শুক্রবার দুপুরে সোহেল নতুল্লাবাদ কাউন্টার থেকে বাড়ির উদ্দেশ্যে র‌ওয়ানা হয়ে বাড়ির দরজায় পৌঁছালে পথে ওৎ পেতে থাকা রাহাত ও হুমায়ুন তার পথরোধ করে দাঁড়ায়। এ সময় তারা সোহেলকে হুমকি দিয়ে বলেন, তুই আমাগো পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছো এমন মিথ্যা অপবাদ দিয়ে তাকে হত্যার চেষ্টায় লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে তার বাম হাত ভেঙে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর স্বজনরা আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আহতের বোন শাহনাজ বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন মহলে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo