২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:২১
শিরোনামঃ
নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী। আমতলীতে জমিজমা বিরোধের জেরে কাতার ফেরত প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগ

নগরীতে মাদক ব্যবসায়ীদের হামলায় নারী সহ আহত-৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, মে ১৪, ২০২৫,
  • 182 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল নগরীর ধান গবেষণা এলাকায় মাদক ব্যবসায় বাধা প্রদান করায় একই পরিবারের ৩ জনকে হত্যার চেষ্টায় কুপিয়ে রক্তাক্ত জখম করেছে মাদক ব্যবসায়ীরা। এ সময় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ঘর ভাঙচুর নগদ ৩ লক্ষ টাকা ও মালামাল লুটপাট চালানোর অভিযোগ পাওয়া গেছে।

আহতদের কে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৪ মে) দুপুর ৩ টায় ধান গবেষণা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ওই এলাকার বাসিন্দা ড্রেজার ব্যবসায়ী রাজিবের কর্মচারী সুজন মোল্লা, মামুন মোল্লা ও তার স্ত্রী হাসি বেগম।

আহত সুজন মোল্লা বলেন, একই এলাকার তামিম ও সাহিদা বেগম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে। তারই সূত্র ধরে ঘটনার দিন বুধবার সুজন বাধা প্রদান করে। একপর্যায়ে পরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে চিহ্নিত মাদক ব্যবসায়ী তামিম, বাবু, সাহিদা, শামীম ও হিরনসহ অজ্ঞাত আরো ১০-১৫ জন ধারালো অস্ত্র ও লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আমাদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে মামুন ও হাসির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo