১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:২২
শিরোনামঃ
ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী

নগরীতে ব্যবসায়ীকে পিটিয়ে জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, মার্চ ১৫, ২০২৪,
  • 378 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার
বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন বিসিক এলাকায় চাঁদা না দেয়ায় এক ব্যবসায়ীকে হত্যার চেষ্টা এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা।

এ সময় নগদ ১০ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় তারা বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১০ টায় দারোগা বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম সাইদুল ইসলাম (সুমন) সে ওই এলাকার বাসিন্দা লুৎফর হাওলাদারের ছেলে ও পেশায় একজন ব্যবসায়ী।বর্তমানে সে শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত সুমন জানান সে একজন ইট ভাঙ্গা মেশিনের মালিক। তার কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবী করে আসছে একই এলাকার সাওন, তারেক, নবাব,ও তানভীর সহ অজ্ঞাত আরো কয়েকজন। তারই সৃত্র ধরে ঘটনার দিন সকালে তারা সুমনের কাছে চাঁদা দাবী করতে যায়। এতে সে অপারগতা করলে এক পর্যায়ে ক্ষীপ্ত হয়ে সাওন সহ অন্যান্যরা তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি লাঠি পেটা করে। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

তিনি অভিযোগ করে আরো বলেন,ঘটনার আগের দিন আমার সাথে তাদের তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo